টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৩৪ জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইল জেলায় কিছুতেই কমছে না ডেঙ্গুর ভয়াবহতা। বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানান , জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৩৪ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ৩৭৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৩ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ২৪৬ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৩১ জন রোগী। ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১১ জন, নাগরপুর উপজেলায় ৯ জন, মির্জাপুর উপজেলায় ৭ জন, মধুপুর উপজেলা ৫ জন এবং ধনবাড়ী উপজেলায় ২ জন রয়েছেন।

শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More