রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের হাতে সম্মাননা স্মারক তুলে দিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভালো পারফরমেন্স করায় তিন ক্রিকেটারের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বুধবার (২২ মার্চ) বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টের এক ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

বাংলাদেশের টিটোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দিলেন টাইগারদের কোচ।

সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিয়ে হাথুরুসিংহে বলেন, ‘বাংলাদেশের হয়ে তুমি যাদের বিপক্ষে খেলেছ, তাদের বোলিং অ্যাটাক অনেক ভালো ছিল। গত ৫৬ বছরের কথা বলছি না। আমি মনে করি, তুমি যেভাবে রান করো এবং এর আগে যেভাবে বল করেছ, সেটি খুব সহজ নয়। যে কোনো দল থেকে তোমার পারফরমেন্স অনেক এগিয়ে।

বিসিবির অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিওতে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের ১৫ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করায় স্মারক প্রদান করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

এছাড়াও তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার আন্তর্জাতিক রান স্পর্শ করায়, মুশফিকুর রহিমকেও স্মারক প্রদান করেন হাথুরুসিংহে।

 

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More