শিরোনাম
বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সেনাবাহিনী পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে ভুয়া সেনাসদস্য আটক ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার ‘পুতিন’ দিনাজপুরে সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না সেতু জাতিসংঘের সতর্কবার্তাআগামী ৬ মাসে খাদ্য সংকট তীব্র হতে পারে ১৬ দেশে হবিগঞ্জে নদীভাঙনে বিলীন শতাধিক ঘরবাড়ি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেকে ব্যার্থ তানজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেকে ব্যার্থ তানজিদ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে নেমেছে বাংলাদেশ দল। অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিম। ইনিংস বড় করতে পারেনি নাঈম শেখ ধনঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দিয়ে আউট হয় ২৩ বলে ১৬ রান করে।

তবে অভিষেকটা ভালো হয়নি তরুণ ওপেনারের। ইনিংসের দ্বিতীয় ওভারেই লঙ্কান স্পিনার মাহেশ থিকাশানার বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে, ব্যক্তিগত শূন্য রানে সাঝঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে এক উইকেট হারিয়ে ১৬ রান।

এদিকে একাদশে রাখা হয়নি পেসার হাসান মাহমুদকে। তার পরিবর্তে একাদশে খেলছেন আরেক পেসার শরীফুল ইসলাম। দুই বছর পর ওয়ানডে দলে খেলছেন স্পিনার মাহেদী হাসান।

বাংলাদেশ একাদশ-

মোহাম্মদ নাইম (নাইম শেখ), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শেখ মাহদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ-

পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা এবং মাথিসা পাথিরানা।

 

ইমাম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ