শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
নিহত আজিম আলী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে আজিম আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজিম আলী পেশায় মাইক্রোবাস চালক ও উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বেশ কিছু দিন ধরে বেথুলী গ্রামের ইসরাইল হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল তার আপন ভাই রমজান আলীর সাথে। এরই রেশ ধরে রবিবার রাত ৮টার দিকে আজিম আলীকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করে ইসরাইল হোসেনের ছেলে মেহেদী হোসেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাবনুর খাতুন জানান, তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের একটি ছোট শিশু সন্তান রয়েছে। তিনি তার স্বামী হত্যার বিচার চান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, নিহত আজিম আলীর পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসান গ্রাম থেকে পালানোর চেষ্টা করছিল। পুলিশ হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে এক ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে। আটক মেহেদীর স্বীকারোক্তি মোতাবেক হত্যায় ব্যবহৃত আলামতও উদ্ধার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।