শিরোনাম
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

‘জেন-জি স্বৈরাচার পতনই শুধু ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘জেন-জি স্বৈরাচার পতনই শুধু ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জেন–জি প্রজন্ম স্বৈরাচার পতনই শুধু ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। জেন–জি ফার্মের মুরগি না, তারা আবাবিল পাখির মত।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানী শিল্পকলা একাডেমিতে ‘দৈনিক নয়া দিগন্ত‘ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২১ পূর্ণ করে ২২ বছরে পদার্পণ করল দৈনিক নয়া দিগন্ত।

চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাই বিপ্লবে জেন–জি’র নেটওয়ার্কিং ছিল কল্পনার বাইরে। জেন–জি প্রজন্মকে আমরা বলতাম ফার্মের মুরগি, অথচ তারা আবাবিল পাখির মতো।

তিনি বলেন, ‘নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আমাদের পত্র–পত্রিকা বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি। এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা, যাতে গুমের মত ঘটনা আর না ঘটে। শহীদদের কথা তুলে আনতে হবে। নয়তো আগামীর বাংলাদেশে বাস করার অধিকার আমাদের থাকবে না।’

তাজুল ইসলাম বলেন, ন্যারেটিভ তৈরিতে সংবাদপত্রের ভূমিকা বিশাল। শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে যায়। কিন্তু জেন–জি প্রজন্ম সেই অতীতের মিথ ভেঙে দিয়েছে। ১০০ বছরে এমন ঘটনা বিরল।

তিনি আরও বলেন, ‘আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্নে জর্জরিত করার বদলে তৈলমর্দন করা হতো। হাসিনাকে জিজ্ঞেস করা হতো, কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না? যে কথা আমরা ইনিয়ে–বিনিয়ে বলতে চাই, তা জেন–জি প্রজন্ম স্রেফ একটা সংলাপের মধ্য দিয়ে বলে গেছে।’

 

এসএ