শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জেদ্দা পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জেদ্দা পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী

বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে জেদ্দা বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে ৮২৯ জন হজযাত্রী।

রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার (২১ মে) সকাল সাড়ে ৭টায় প্রথম ফ্লাইটে ৪১৪ জন ও সাড়ে ১১টায় দ্বিতীয় ফ্লাইটে ৪১৫ জন যাত্রী জেদ্দা পৌঁছে।

হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আবদুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন পবিত্র হজ পালন করবেন।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।