মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। অপরিবর্তিত মূল্য আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম জুলাই মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ১ জুলাই থেকেও বলবৎ থাকবে।

এর ফলে জুলাই মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা ও কেরোসিন বিক্রি হবে ১৩৫ টাকায়। এছাড়া প্রতি লিটার পেট্রল ১৪০ টাকা আর প্রতি লিটার অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে।

উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More