শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

জীবনযাত্রার মান পাল্টে দিচ্ছে ”শেখ হাসিনা সেতু”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জীবনযাত্রার মান পাল্টে দিচ্ছে ”শেখ হাসিনা সেতু”

 

দীর্ঘদিনের অবহেলিত ও বিচ্ছিন্ন জনপদ নরসিংদীর চরাঞ্চলের জীবনযাত্রার মান পাল্টে দিচ্ছে ”শেখ হাসিনা সেতু”।

স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের তত্বাবধানে ৬৩০ মিটার দৈর্ঘের শেখ হাসিনা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৮৮ কোটি টাকা, জমি অধিগ্রহণে খরচ হয়েছে আরও ৯.৫ কোটি টাকা।

মেঘনার শাখা নদীর কারণে নরসিংদী শহর থেকে বিচ্ছিন্ন হয়ে ছিলো সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ও করিমপুর ইউনিয়ন। চরাঞ্চলের লাখো মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিলো নদীপথ। শহর থেকে সঠিক সময়ে চরাঞ্চলে যেতে পারতেন না সরকারি–বেসরকারি চাকুরিজীবী ও শ্রমজীবী মানুষ। এতে শিক্ষা, চিকিৎসাসহ কৃষি ও ব্যবসায় পিছিয়ে ছিলো এ জনপদের মানুষ।

দীর্ঘদিনের দাবীর মুখে মেঘনা নদীতে নির্মাণ করা হয় চরাঞ্চলবাসীর বহু প্রত্যাশিত একটি সেতু। এ সেতুর নামকরণ করা হয় ”শেখ হাসিনা সেতু”। সম্প্রতি জনগণের যাতায়াতের জন্য খোলে দেয়া হয়েছে সেতুটি। এতে যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ায় উন্নতি হচ্ছে চরাঞ্চলের আর্থ–সামাজিক অবস্থার।

নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান বলেন, আর্থ–সামাজিক উন্নয়নের পাশাপাশি স্বপ্নের এ সেতু কৃষি ও ব্যবসা ক্ষেত্রের উন্নয়নসহ নতুন সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে চরাঞ্চলের মানুষকে। সেতুর দুই পাশে নির্মাণ করা হয়েছে দীর্ঘ সড়ক। সেতুকে ঘিরে চরাঞ্চলের সড়ক উন্নয়নের আরও পরিকল্পনা রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ