শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জিপিএ-৫ এ এগিয়ে ময়মনসিংহ বোর্ডের মেয়েরা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জিপিএ-৫ এ এগিয়ে ময়মনসিংহ বোর্ডের মেয়েরা

এবারো ময়মনসিংহ বোর্ডে জিপিএ–৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। ৭ হাজার ২২৪ জন মেয়ে ও ৫ হাজার ৯৫২ জন ছেলে শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।

চলতি বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ–৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ শিক্ষার্থী। পাসের হারে গত বছরের চেয়ে এবারের ফলাফলে কিছুটা কম। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৪৯ শতাংশ।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, এক হাজার ৩১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১৯ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ এক হাজার ৩৫৮ জন। জিপিএ–৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৪৩৭ জন, মানবিক বিভাগে ৬১৮ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১২১ জন পরীক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।

সুপ্তি/ দীপ্ত সংবাদ