শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামিন পেয়েছেন দেশ রূপান্তরের সাংবাদিক রানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামিন পেয়েছেন দেশ রূপান্তরের সাংবাদিক রানা
সাংবাদিক শফিউজ্জামান রানা।

ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত দৈনিক দেশ রূপান্তরের শেরপুর নকলা উপজেলার সংবাদদাতা শফিউজ্জামান রানা জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) অ্যাডিশনাল ডেপুটি ম‍্যাজিস্ট্রেট জেবুন নাহার রানার জামিনের আদেশ দেন।

জামিনের বিষয়টি অ্যাডিশনাল ডেপুটি ম‍্যাজিস্ট্রেট জেবুন নাহার নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ওই ইউএনও। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ