শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরে ৫ বছরের শিশুকে ‘ধর্ষণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে ৫ বছরের শিশুকে ‘ধর্ষণ’

জামালপুরে তন্ময় হাসান (১৬) নামে এক স্কুল ছাত্রের বিরুদ্ধে চকোলেটের প্রলোভন দেখিয়ে ও সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের পশ্চিম চর পরতাবাজু এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তন্ময় হাসান এলাকার রবিউল মণ্ডলের ছেলে ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত তন্ময় তাদের প্রতিবেশী। সোমবার বিকেলে অভিযুক্ত তন্ময় শিশুকে চকোলেট খাওয়ার লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয়। পরে দরজা বন্ধ করে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

এদিকে, ভুক্তভোগী শিশুর মা তাকে খুঁজতে গিয়ে অভিযুক্ত তন্ময়ের বাড়িতে গিয়ে তার মেয়েকে দেখতে পান। এ সময় শিশুটি তার মাকে পেয়ে কান্নাকাটি শুরু করে। পরে তার মা জিজ্ঞাসা করলে সব ঘটনা তাকে খুলে বলে। এ সময় অভিযুক্ত তন্ময় পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা থানায় অভিযোগ করেছেন। বর্তমানে শিশুটি পুলিশের হেফাজতে রয়েছে।

মাদারগঞ্জ থানা ওসি হাসান আল মামুন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

তানভীর/ইএ/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।