শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংবাদ সম্মেলন

 

জামালপুরে একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ আদায়ের লক্ষ্যে পৌর ভুমি এবং ডিসি অফিসের গুটি কয়েক কর্মচারীর যোগ– সাজোসে জেলা সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের অফিস উচ্ছেদের পায়তারা করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৮আগস্ট) দুপুরের শহরের পিলখানায় জেলা প্রাক্তন সৈনিক যুব ও সমাজ কল্যাণ সমিতির আয়োজনে সংঠনের অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন আমরা প্রায় ২৫ বছর আগে জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে জেলা প্রাক্তন সৈনিক যুব ও সমাজ কল্যাণ সমিতি অরাজনৈতিক সংগঠন গড়ে তুলি। এখানে প্রাক প্রাথমিক অবৈতনিক সৈনিক একাডেমি মডেল স্কুল চলমান রয়েছে।সংগঠনটি তৈরি করতে অবকাঠামো উন্নয়নের জন্য ৩০ লক্ষ টাকা ব্যয় করেছি। এই সংগঠন থেকে দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।সামাজিকভাবেও সুনামের সাথে কাজ করে যাচ্ছে ।

সংগঠনের পক্ষ থেকে ভুমি অফিসে লিজ নেওয়ার জন্য ২০০৩ সালে থেকে মন্ত্রী এমপিদের সুপারিশ নিয়ে জেলা প্রশাসকের বরাবর চারবার দরখাস্ত করেছি। যাহা বর্তমানেও চলমান রয়েছে।

এই সংগঠনে মুক্তিযোদ্ধা সশস্ত্র বাহিনীর সদস্য সহ আমরা পাঁচ হাজার অবসরপ্রাপ্ত সৈনিক রয়েছি । একটি কচক্রী মহল নিজেদের স্বার্থে সরকারি ভূমি দখল ও অসাধু উপায়ে লিজ নিয়ে লাভবান হওয়ার জন্য সরকারি দপ্তর গুলোতে তদবির করে আসছে। আমরা তাদের নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুকুল,ক্যাপ্টেন ফজলুল হক,সার্জেন্ট মাসুদুল ইসলাম রাজা,সার্জেন্ট আনোয়ার হোসেন, সার্জেন্ট ইদ্রিস আলী, সার্জেন্ট ফারুকুজ্জামান লিটন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহবুবুর রহমান, কর্পোরাল হারুন অর রশিদ, জয়নাল আবেদীন,লায়ন চৌধুরী প্রমুখ।

 

তানভীর হীরা/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।