শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

জানা গেলে আর কতদিন খেলবেন রোনালদো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জানা গেলে আর কতদিন খেলবেন রোনালদো

ফুটবল ক্যারিয়ারকে আরও লম্বা করতে চান পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ রবের্তো মার্তিনেসের সাথে আলাপে এমন ধারনাই দিলেন তিনি।

সি আর সেভেন এর কাছে বয়স যেন কেবল একটি সংখ্যা। মুড়ি–মুড়কির মতো গোল করে যাচ্ছেন। রথী–মহারথীদের টপকে রেকর্ডের পর রেকর্ড নিজের করে নিচ্ছেন।

লম্বা ক্যারিয়ারে এরইমধ্যে ২০০ ম্যাচের মাইলফলক পার করেছেন সি আর সেভেন।

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়ানো এই তারকার অবসর নিয়ে নানা গুঞ্জণ চলছে ভক্ত থেকে শুরু করে নেটিজেনদের মধ্যে। কিন্তু সব আলোচনাকে সরিয়ে এই পর্তুগীজ তারকা জানিয়ে দেন, অন্তত ২৫০টি ম্যাচ না খেলা পর্যন্ত অবসরে যাবেন না তিনি।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেন পর্তুগালের কোচ মার্তিনেস।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।