বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের গেংওয়াং লেকে ভিড় করছেন পর্যটকরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চীনের গেংওয়াং লেকের শুষ্ক মৌসুমের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরা। লেকের পানি কমায় ভ্রমণের জন্য রাখা হয়েছে বাঁশের ভেলা। লেকের স্বচ্ছ পানি আর পাহাড়ের চূড়া সবুজ প্রকৃতিকে করেছে নজরকাড়া। শরতের অপূর্ব ভালো লাগার এ দৃশ্য চীনের নানিংয়ের গেংওয়াং লেকের।

পানি কমায় লেকের নিচের আঁকা বাঁকা পথ দেখা যায়। এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছরের মতো এবারো লেকে ভিড় করছেন পর্যটকরা।

পর্যটকরা বলেন “এখানকার দৃশ্য খুবই সুন্দর, এটি দেখতে চন্দ্রপৃষ্ঠের মতো। এখানে টাইম টানেল নামে একটি গুহাও রয়েছে। এ গুহার ভেতরে গেলে শীত অনুভূত হয়। এখানকার দৃশ্য খুবই সুন্দর, একদিকে পাহাড় এবং অন্যদিকে চোখ জুড়ানো সবুজ।”

লেকে ভ্রমণ করতে রয়েছে ভাড়ায় চালিত বাঁশের ভেলা। প্রতিবছর অক্টোবর থেকে এ দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More