চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিং উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২০ জানুয়া‌রি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এ সফরে গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিন দিনের সফর শেষে ২৪ জানুয়ারি (শুক্রবার) তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ জানুয়ারি রাজধানী বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন চীন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More