শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বাণিজ্য

চামড়া শিল্পের উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চামড়া শিল্পের উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)

দেশের চামড়া শিল্পের উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রাজধানীতে তিন দিনের লেদার টেকনোলজি মেলার উদ্বোধন করে তিনি বলেন- এ শিল্পের জন্য বন্ডেড ওয়্যার হাউজ চালু করা দরকার। এতে, ব্যবসায়ীরা বেশ সুবিধা পাবে।

তৈরি পোষাক শিল্পের পর, দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের খাত হলো চামড়া ও চামড়াজাত পণ্য সামগ্রী। গত অর্থবছরে এই খাতে রপ্তানির পরিমাণ ছিল এক দশমিক ছয় বিলিযন ডলার। বর্তমানে চীন ও ভিয়েতনামের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে এই শিল্প। উদ্যোক্তাদের আশা সরকারি বেসরকারি সহযোগিতা পেলে, আরও এগিয়ে যাবে চামড়া শিল্প।

বসুন্ধরা কনভেনশন সেন্টারে লেদার টেকনোলজি মেলায় ভারত, চীন, মালয়েশিয়া, হংকং, তাইওয়ানসহ ১২টি দেশের দুইশোরও বেশি স্টল অংশ নিয়েছে। চামড়া শিল্পের কাঁচামাল ও যন্ত্রাংশ প্রদর্শনের মাধ্যমে দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে।

মেলাার উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার চামড়া শিল্পের উন্নয়নে সর্বাত্নক সহযোগিতা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। শেষ হবে ৯ ডিসেম্বর।