শিরোনাম
নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ পাবনা কলেজের উদ্যোগে অভিভাবকদের মতবিনিময় সভা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম সাউদার্ন মেডিকেলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম সাউদার্ন মেডিকেলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চট্টগ্রাম সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ১৮ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবীনদেরকে জাতির কল্যাণে কাজ করতে হবে। কারণ তাদের মেধা এতো বেশি যে তাদের একটি ডিগ্রি তেমন কিছুই না। জাতির প্রত্যাশা পূরণে তাদেরকে অনেক মানবিক হতে হবে। তরুণদের মধ্যে দেশাত্মবোধ, নেতৃত্বগুণ থাকতে হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার আবদুস সালাম বলেন, সাউদার্ন মেডিকেল কলেজের ক্যাম্পাস অনেক বড়৷। তিনি মনে করেন দেশে এতবড় সবুজ ক্যাম্পাস খুবই কম। লেখা–পড়ায়ও এই মেডিকেলের যথেষ্ট সুনাম রয়েছে।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদ সভাপতি ও অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, পরিচালক ডা. আবু মনসুর মোহাম্মদ চৌধুরী সকল বিভাগীয় প্রধান, লেকচারার, নবাগত ১৮তম ব্যাচের শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্যান্যরাও।

 

রুনা আনসারী/এসএ/দীপ্ত নিউজ