ঘুমন্ত ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সুনামগঞ্জের ‘দেখার হাওর’র পৃথক স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের পর তাদের বাবা কামরুল হাসানকে আটক করেছে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে নিজের দুই শিশুসন্তানকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় ‘দেখার হাওর’ থেকে ৯ বছর বয়সী এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

এর আগে, মঙ্গলবার একই হাওর থেকে সাত বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে মেয়েকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন নিহত দুই শিশুর পিতা কামরুল। স্ত্রী ও মায়ের ঝগড়া বিবাদে বিরক্ত হয়ে শুক্রবার বিকেলে চার সন্তানের মধ্যে বড় দুই বাচ্চাদের নিয়ে সিলেট চলে যায় কামরুল। ওসমানী মেডিকেল হাসপাতালের বারান্দায় দুদিন থাকার পর রবিবার রাতে সুনামগঞ্জ ফেরার পথে শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে প্রথমে ছোট মেয়ে তুলনাকে, পরে সদর উপজেলার মদনপুর পয়েন্টে বড় ছেলে মুহাদ্দিসকে ঘুমন্ত অবস্থায় দেখার হাওরে ফেলে দেয়।

একদিন পর মঙ্গলবারে তুলনা ও বুধবার মোহাদ্দিসের লাশ ভেসে উঠার পর বাবাকে আটক করা হয়। বর্তমানে লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More