শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ৫ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ৫ শতাংশ

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নির্বাহী আদেশে দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়, যা গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-র কারিগরি মূল্যায়ন কমিটি খুচরা বিদ্যুতের দাম ১৫.৪৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করার পর সরকার এই সিদ্ধান্তের কথা জানাল।

জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি গত ৮ জানুয়ারি গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে গণশুনানি করলেও এবার দাম বাড়ানো হয়েছে সরকারের নির্বাহী আদেশে।

পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার এক মাসের মধ্যে খুচরায় গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর ঘোষণা এল।

প্রসঙ্গত, সরকার বিদ্যুতের পাইকারি দাম ২০ শতাংশ বাড়ানোর দুই মাসেরও কম সময়ের মধ্যে ভোক্তাপর্যায়েও দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিল।