মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গ্যাস সরবরাহের ক্ষেত্রে গ্রাহকবান্ধব ও সহজীকরণ সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি নতুন নির্দেশ দিয়েছে সরকার।

গ্যাস সরবরাহের ক্ষেত্রে গ্রাহকবান্ধব ও সহজীকরণ সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি নতুন নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগথেকে জারি করা প্রজ্ঞাপনে নির্দেশনাটি দেয়া হয়।

এতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক চর্চা বিশ্লেষণপূর্বক সেবাসমূহকে গ্রাহকবান্ধব ও সহজীকরণ করার জন্য নির্দেশক্রমে পরিপত্রটি জারি করা হলো।

নির্দেশনাগুলো হচ্ছে

() গ্যাস সরঞ্জামাদির অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত রেখে সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপনের জন্য সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত কোনো ঠিকাদার দ্বারা কমিশনিং কাজ সম্পাদন নিশ্চিত করতে হবে। এ জন্য গ্যাস বিতরণ কোম্পানির অনুমতির প্রয়োজন হবে না;

() একই আঙ্গিনায় অবস্থিত, একই মালিকানাধীন আরেকটি শিল্প ইউনিটের অব্যবহৃত লোড গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/আঞ্চলিক প্রধানের (ব্যবস্থাপক) অনুমোদন সাপেক্ষে স্থানান্তর করতে হবে;

() একই আঙিনায় অবস্থিত, একই মালিকানাধীন আরেকটি শিল্প ইউনিটে ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে কার্যকরকৃত লোড প্রয়োজনে শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে কোনো ক্রমেই শিল্প শ্রেণিতে কার্যকরকৃত লোড ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে স্থানান্তর করা যাবে না; এবং

() মিটার স্থাপনের ক্ষেত্রে অনধিক ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানি কর্তৃক স্থাপন পরবর্তী পর্যায়ে গুণগত মান যাচাই করতে হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More