শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা
দীপ্ত নিউজ
খেলা

গোল্ডেন ডাকের হ্যাটট্রিক গড়লেন সূর্যকুমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোল্ডেন ডাকের হ্যাটট্রিক গড়লেন সূর্যকুমার

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে সব গোলমাল বাধিয়ে ফেলেছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। পরপর তিনটি ওয়াডেতেই রানের খাতা খোলার সুযোগ পেলেন না। আউট হয়ে গেছেন প্রথম বলেই। গোল্ডেন ডাকের হ্যাটট্রিক গড়লেন টি-টোয়েন্টির বিশ্বসেরা এ ব্যাটার। একদিনের ক্রিকেটে তার জায়গা নিয়েই প্রশ্ন উঠছে।

মুম্বাইয়ে প্রথম একদিনের ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সূর্য। মিচেল স্টার্কের প্রথম বলেই আউট হয়ে যান তিনি। পরের ম্যাচে বিশাখাপত্তনমেও একই ছবি। আবার স্টার্কের বলে প্রথম বলে সাজঘরে ফেরেন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার। সর্বশেষ বুধবার (২২ মার্চ) চেন্নাইয়ে তৃতীয় ম্যাচে আর চার নম্বরে তাকে নামায়নি ম্যানেজমেন্ট। তার আগে লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়াকে নামানো হয়। সাত নম্বরে ব্যাট করতে নামেন তিনি। কিন্তু তাতেও ছবিটা বদলায়নি। অ্যাস্টন অ্যাগারের প্রথম বলেই বোল্ড হন সূর্য।

একটি ম্যাচে কোনো ব্যাটার রান নাই পেতে পারেন। কিন্তু যখন পরপর তিনটি ম্যাচে কেউ শূন্য রানে আউট হয় তখন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। সূর্যকে নিয়েও তাই প্রশ্ন উঠতে শুরু করেছে। যতই টি-টোয়েন্টিতে তিনি ভালো খেলুন না কেন, ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলে তার জায়গা ধীরে ধীরে আলগা হচ্ছে বলেই মনে করছে দেশটির গণমাধ্যম।

সূর্যের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক জাতীয় নির্বাচক সাবা করিম। একটি ক্রিকেট ওয়েবসাইটে সাবা বলেছেন, ‘সূর্যকে শ্রেয়াসের বিকল্প হিসেবে ভেবেছিল ম্যানেজমেন্ট। কিন্তু সূর্য রান করতে পারেনি। আমি নিশ্চিত, শ্রেয়াস চোট সারিয়ে ফিরলে ওকে আবার চার নম্বরে খেলানো হবে। কারণ, ওই জায়গায় শ্রেয়াস ভাল খেলেছে। কিন্তু সূর্য এই পরিস্থিতিতে একটা রহস্যের মতো। কেন ও রান পাচ্ছে না কেউ বুঝতে পারছে না।’

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।