বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এখন বিশ্ব ফুটবলে তুমুল আলোচনায়। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে বলছিলেন, ভিসা–সংক্রান্ত খরচ বহন করতে না পারায় তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। যে কারণে ছেলের খেলাও মাঠে বসে দেখা হয়নি।

আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএনের প্রতিবেদনের বরাতে জানা যায়, এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভোজিনহার মাকে যুক্তরাষ্ট্রে আনার বিষয়ে তারা সহায়তার চেষ্টা করছে। 

পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ভোজিনহার মায়ের নামে এখন পর্যন্ত কোনো ভিসা আবেদনের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের জন্য ভিসা জামানতের নিয়ম শিথিল করা হয়েছে। এ কারণে বিষয়টি সমাধানে খেলোয়াড়ের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।

সিএনএনের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই। তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়, কোচ, সহায়ক কর্মী ও তাদের নিকটাত্মীয়রা নির্ধারিত শর্ত পূরণ করলে ভিসা জামানত ছাড়াই আবেদন করতে পারবেন।

৪০ বছর বয়সী ভোজিনহা বর্তমানে পর্তুগালের দ্বিতীয় স্তরের এক ক্লাবে খেলেন। স্পেনের বিপক্ষে ম্যাচে তিনি সাতটি দুর্দান্ত গোল রক্ষা করে দলের জন্য ঐতিহাসিক ফল এনে দেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More