গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ জেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ জেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে জেলা প্রশাসক মো. আরিফউজজামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিজিবি মোতায়েন নিয়মিত কার্যক্রমেরই অংশ। এটি কোনো বাড়তি বা বিশেষ ব্যবস্থা নয়। এটি নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমের অংশ।’

তিনি আরও বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

গোপালগঞ্জ পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, গোপালগঞ্জ একটি বিশেষ গুরুত্বপূর্ণ জেলা। তাই আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘১ থেকে ৪ আগস্ট পর্যন্ত পরিস্থিতি যেভাবে শান্তিপূর্ণ ছিল, আমরা আশা করছি সামনেও একইভাবে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।’

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More