শিরোনাম
দীপ্ত নিউজ
রাজনীতি

গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান হাদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান হাদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানী বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

এদিকে, গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে একটি পোস্টে করেন ওসমান হাদি।

পোস্টে তিনি লিখেন, যেহেতু ঢাকা–৮ এ আমার পোস্টার–ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া–ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।

বর্তমানে ওসমান হাদি কোমাতে আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ। তিনি বলেন, দুপুর আড়াইটার পর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে সিপিআর দেওয়া হয়। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের পাশে গুলি লেগেছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।