শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, গাড়ি-দোকানপাট ভাংচুর দুর্বৃত্তদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে ককটেল বিস্ফোরণ, গাড়ি-দোকানপাট ভাংচুর দুর্বৃত্তদের

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, গাড়ি ও দোকানপাট ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই থেকে তিনশ জন দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে এলাকায় মহড়া দিয়েছে।

মহড়াকালে পিক-আপ ভ্যান, মোটরসাইকেল, বিভিন্ন দোকানপাট ভাংচুর ও গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করা হয়। এঘটনার পর থেকে ওই এলাকার দোকানপাট বন্ধ রয়েছে । স্থানীয় কিশোর গ্যাং সদস্য নিঝুম ও জীবনের নেতৃত্বে এমন তান্ডব চালানো হয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর ।

এঘটনায় এক ভুক্তভোগী একজন এনামুল হাসান নিজুম ও জীবনসহ দশজনের নাম উল্লেখ করেসহ আরো অন্তত ৪০ জনের বিরোদ্ধে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় একটি অভিযোগ করা হয়েছে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।