শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিস

টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় জানা যায়নি।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালমান রেখেছে।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে তারা ম্যানহোলে ওই নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালায়।

ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।