রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচনে প্রচারনায় নেমেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচার–প্রচারণার তৃতীয় দিন। ইতোমধ্যে প্রচারনায় নেমেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা । সকাল থেকে মধ্যরাত পযর্ন্ত প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরতে ভোটারদের কাছে যাচ্ছে।

সকাল থেকে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে কথা বলছেন, প্রার্থী ও সমর্থকরা।

সত্যকে প্রতিষ্ঠা করতে নির্বাচন করছেন বলে জানিয়েছেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন, মায়ের সাথে মাঠে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার মায়ের পাশে লক্ষ লক্ষ মানুষ ঐক্য হয়েছে বলে দাবী করেন, জাহাঙ্গীর আলম। জিএম পি কাশিমপুর থানার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান জায়েদা খাতুন ও তার কর্মীরা।

অন্যদিকে, বিএনপি ঘরোনার স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর রহমান রনি কোনাবাড়ি থানার বিভিন্ন এলাকায় প্রচারনার কাজ করেন, ভোটারদের দেখা করে ভোট প্রার্থনা করেন । তার পাশে সকল রাজনৈতিক দলের সমর্থনা রয়েছে। ভোট কারচুপি না হলে তিনি বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More