গাজা উপত্যকার পরিস্থিতি অমানবিক: ডব্লিউএইচও

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজা উপত্যকার পরিস্থিতিকে অমানবিক বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। গাজা উপত্যকা এখন ‘ডেথ জোন‘ বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সাহায্যের অবাধ প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

আরও পড়ুন: গাজার একটি বিদ্যালয়ে চত্বরের নিচে ৩০টি মরদেহের সন্ধান

এদিকে, খান ইউনিসের আল–আমাল হাসপাতালের ভয়ানক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৯ হাজার ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More