শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন

রাজশাহীতে তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তার জানাজায় মানুষের ঢল নামে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সাজিদের বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে।

এর আগে দীর্ঘ ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর তাকে উদ্ধার করা সম্ভব হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত ঘোষণার পর জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দীর্ঘ প্রচেষ্টায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে মাটির প্রায় ৫০ ফুট গভীর থেকে শিশু সাজিদকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে রাত ৯টা ৪০মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।