শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
রাজধানী

গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা

 

নির্বাচন বর্জনের দাবিতে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে পুলিশের বাধা ও উভয়পক্ষের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরে এ ঘটনা ঘটে।

এদিকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন হলেও সরকার টিকে থাকতে পারবে না।

শাপলা চত্ত্বরে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। মতিঝিল থেকে তাদের হাটখোলা রোড পর্যন্ত যাওয়ার কথা থাকলেও আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এরআগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় বিএনপি নেতারা বলেন, সাত জানুয়ারির নির্বাচন হলেও সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ