শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

খুনি জিয়ার ছেলে এখনো স্বপ্ন দেখে বাংলাদেশকে পাকিস্তান বানাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুনি জিয়ার ছেলে এখনো স্বপ্ন দেখে বাংলাদেশকে পাকিস্তান বানাবে

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জিয়াউর রহমান পাকিস্তানের সড়কে তুলে দিয়ে গেছে বাংলাদেশেকে, ধর্মান্ধদের কাছে। সেই খুনি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান এখনো স্বপ্ন দেখে বাংলাদেশকে পাকিস্তান বানাবে।

শনিবার ( ২০ মে ) বিকেল ৪ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ”মির্জা ফকরুল স্বপ্ন দেখে। প্রত্যেক দিন তারা শপথ নেয়। শেখ হাসিনা নাকি পালাবার পথ পাবে না, সরকারকে তারা পতন ঘটাবে। তিনি মির্জা ফকরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, আপনারা অনেক আন্দোলন করেছেন, ভাষন দিয়েছেন। ৪ থেকে ৫ শতাধিক মানুষ আগুন দিয়ে হত্যা করেছেন। আগুনের জ্বালায় তারা পুড়ছে। পুলিশ কে পর্যন্ত হত্যা করেছে। এ রাজাকারের দল কি করে গণতন্ত্র ফিরিয়ে আনবে।”

এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিম আহম্মেদ ভূইয়ার সভাপতিত্বে ও শ্রীনগর আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।