রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ৫ কোটি টাকা ফ্রিজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যম অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী, এসব হিসাবে মোট পাঁচ কোটি তিন লাখ ২৩ হাজার ৭৬২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

সিআইডির অনুসন্ধানে দেখা যায়, প্রতারণার পাশাপাশি অর্থপাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে। এসব তথ্যের ভিত্তিতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক লেনদেন বিশ্লেষণ চলছে।

সিআইডি জানায়, মোতাল্লেস নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায় করতেন। ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এই সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতেও কাজ করছে সংস্থাটি।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More