শিরোনাম
আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সেনাবাহিনীর একটি অভিযানিক দল ইউপিডিএফ এর একটি গোপন আস্তানা ঘেরাও করতে তল্লাশি অভিযান পরিচালনা করে।

সোমবার (০৬ ) ভোর আনুমানিক ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফ এর শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত ০১টি পিস্তল, ০১ টি ম্যাগজিন, ০২ রাউন্ড এ্যামোনিশন, ১৫ টি ব্যানার, ০২ টি ওয়াকিটকি চার্জার, ০২ টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, অভিযান চলাকালে সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে ইউপিডিএফ স্থানীয় নারী–পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। আজকের ঘটনাসহ বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকান্ডে অংশগ্রহণে বাধ্য করছে।

আরও উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে পালিয়ে যাওয়া ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।