সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা এরইমধ্যে তার অস্থিতে ছড়িয়ে পড়েছে। রবিবার (১৮ মে) এক বিবৃতিতে তার দপ্তর বিষয়টি জানায়।

৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবজনিত জটিলতার কারণে চিকিৎসকের পরামর্শ নেন এবং শুক্রবার তার ক্যান্সার শনাক্ত হয়। খবর বিবিসির।

তারা বলেছে, পরীক্ষানিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে জো বাইডেনের দপ্তর ক্যান্সার শনাক্ত হওয়ার ব্যাপারে বিস্তারিত জানিয়ে বলেছে, গত সপ্তাহে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে৷ তখন পরীক্ষানিরীক্ষায় তার প্রোস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে। পরে, শুক্রবার, চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রাস্ত।

ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯। এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে, আশার কথা হলো, ক্যান্সারটি হরমোনসংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More