শিরোনাম
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য শিশু রামিসা ধর্ষণ ও হত্যা:হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৭ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক
পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকা থেকে ২২ জানুয়ারি দুপুরে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মোঃ সাব্বির হোসেন’সহ ১৪ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব–১১।

এসময় আটককৃতদের কাছ থেকে পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারী স্লীপ, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার হয়।

মঙ্গলবার র‌্যাব–১১, সিপিসি–২, কুমিল্লার উপ–পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা সহ ১৪ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পাসপোর্ট দালাল চক্রের আসামীদেরকে হেফাজত থেকে ৪ টি পাসপোর্ট, ৮৭ সেট ডেলিভারি স্লীপ, ১২ টি মোবাইল ও ১২ হাজার ৬০০টাকা’সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো– মোঃ সাব্বির হোসেন, মোঃ সাফি মাহমুদ, মোঃ সুজন, তানজিদ হাসান, মোঃ জয়নাল আবেদীন, মোঃ ইমরুল হক, মোঃ আলী, মোঃ শাহাদাত হোসেন প্রিন্স, মোশারফ হোসেন সাকিব, মোঃ রনি, ফয়সাল আহমেদ ইমন, জহির আহম্মেদ, পারভেজ, সিয়ামুল ইসলাম সৈকত।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীগণ সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেট এর অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ