শিরোনাম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হলেন কেইশা ল্যান্স বটমস নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প ডিসেম্বর থেকে কার্যকর পোশাক শ্রমিকদের নতুন মজুরি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন.সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাট শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আবদুল এল-সায়েদ নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় আধিপত্য বিস্তারে দুপক্ষের গোলাগুলিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লায় আধিপত্য বিস্তারে দুপক্ষের গোলাগুলিতে নিহত ১
জামিল হাসান অর্ণব (২৭)। ছবি: সংগৃহীত

কুমিল্লার শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে জামিল হাসান অর্ণব (২৭ ) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বেলা আড়াইটায় শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম গং ও মোলা বাড়ির রাব্বি ও অর্ণবদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অর্ণব শাসনগাছা মধ্যমপাড়া আজহার মিয়া ছেলে। সে শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ছিলেন।


গুলিবিদ্ধরা হলেন– নাজমুল জামান অনিক (২৮), কেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২), নাজমুল হাসান (২৬)।

স্থায়ী সূত্র জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর শহরতলী শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসে কর্মরত অবস্থায় নিহত অর্ণবকে একই এলাকায় ছাত্রলীগ কর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিয়ে নিশ্চিত করে তিনি বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চারজন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।