শিরোনাম
স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদফতর

রাজধানীতে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রোববার (১৯ মার্চ) সকালে আকাশে ভারী মেঘ নিয়ে ঢাকা আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে।

রাজধানীর সব জায়গাতে একই রকম বৃষ্টি হচ্ছে না, তবে আকাশ মেঘে ভারী হয়ে রয়েছে। আজ ও কাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হওয়ার কথা জানিয়ে আবহাওয়া অধিদফতর।

সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস ও স্কুল–কলেজগামীদের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই বের হতে হয়েছে। এমন অবস্থা আগামী ২৪ ঘণ্টায় বিরাজমান থাকবে। সঙ্গে থাকবে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এর মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার, ময়মনসিংহে ২২ এবং বগুড়ায় ১৫, দিনাজপুরে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এখনকার যে বৃষ্টি হয়েছে তার কারণ পশ্চিমা লঘুচাপ। এটা প্রাক–মৌসুমি বায়ুর সময়। এখন মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

অধিদফতরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, রাজধানীতে যা বৃষ্টি হচ্ছে তা সামান্য। মেঘলা আকাশ আরও কিছু সময় থাকবে। দুপুরের পর মেঘ কেটে যেতে পারে।

নাজমুল হক আরও বলেন, ঢাকার আশপাশের জেলা যেমন নরসিংদী এবং মুন্সিগঞ্জে ভারী মেঘ আছে। এর প্রভাবে রাজধানীর আকাশও ভারী, আর সঙ্গে বৃষ্টি হচ্ছে। রাজধানীর বৃষ্টির পরিমাণ সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় কিন্তু দেশের নানা প্রান্তে বৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা–ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়তে অস্থায়ীভাবে দমকাসহ ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। সারাদিনে তাপমাত্র ২ থেকে ৪ ডিগ্রি হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রও সামান্য হ্রাস পেতে পারে।

আজ ও কাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হওয়ার কথা জানিয়ে আবহাওয়া অধিদফতর বলছে, এর মধ্যে ময়মনসিংহ, রংপুর ও সিলেটে আশঙ্কা বেশি।