শিরোনাম
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কালবৈশাখী ঝড়ে ২ ঘণ্টা অন্ধকারে পদ্মা সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কালবৈশাখী ঝড়ে ২ ঘণ্টা অন্ধকারে পদ্মা সেতু
ছবি: সংগৃহীত

কালবৈশাখী ঝড়ে ২ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল পদ্মা সেতু। মঙ্গলবার (১৬ মে) মাওয়া প্রান্তে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বন্ধ হওয়া লাইন চালু হয় রাত ৯টা ৫৭ মিনিটে। আর ঝড়ের কারণে জাজিরা প্রান্তে বিদ্যুৎ বন্ধ হয় ৭টা ৫৪ মিনিটে। আর চালু হয় ৮টা ৪৫ মিনিটে। তবে এতে টোল আদায় বা সেতুতে যান চলাচল বিঘ্ন ঘটেনি।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং অফিসের এজিএম সৌমিক নাসের বলেন, ঝড় ও বজ্রপাতে পদ্মা সেতুর ৩৩ কেভি লাইন ট্রিপ করে; অর্থাৎ বন্ধ হয়ে যায়। ঝড়বৃষ্টি বন্ধ হলে প্রায় পৌনে ১ ঘণ্টা পর শ্রীনগর গ্রিড থেকে যুক্ত হওয়া প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুতের গ্রিড লাইন দুটি পরীক্ষা করা হয়। একটি দল দোগাছি থেকে ছনবাড়ি পর্যন্ত এবং আরেক টিম দোগাছি থেকে কাজীর পাগলা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে লাইন চেক করতে বের হয়। লাইন ঠিক পাওয়ার পর ট্রায়াল দেয়া হয়। ট্রায়ালে লাইন টিকে যাওয়ায় চালু করা হয় পদ্মা সেতুর বিদ্যুৎ সরবরাহ।

নাম প্রকাশ না করার শর্তে পদ্মা সেতুর এক কর্মকর্তা জানান, সেতুতে বিদ্যুৎ না থাকলেও জেনারেটর দিয়ে টোলপ্লাজার কার্যক্রম চালু রাখা হয়। টোলপ্লাজায় টিকিট কাটার সময় যানবাহনের চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে সেতুতে চলাচলের পরামর্শ দেয়া হয়।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জানিয়েছে, প্রায় সাড়ে ১০ মাস আগে চালু হওয়ায় পদ্মা সেতুতে প্রাকৃতি বিপর্যয় তথা ঝড়ের কারণে দ্বিতীয় বারের মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলো। এর আগে ২০২২ সালের ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এখন পুরো সেতুতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

 

এফএম/দীপ্ত নিউজ