শিরোনাম
হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৪ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাদের-পরশ-সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাদের-পরশ-সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
ওবায়দুল কাদের, শেখ ফজলে শামস পরশ ও সাদ্দাম হোসেন

চব্বিশের গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানি গ্রহণ করবেন।

ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন—সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীতে গ্রেফতার ২

এর আগে গত ১৮ জানুয়ারি মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানিতে তারা আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরেন। এ সময় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি অভিযোগ পাঠ করা হয়। পাশাপাশি জুলাই–আগস্টে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়। অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন।

পরে পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান।

গত ১৮ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল–২। একই দিন সকালে মামলার ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।