শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কলাগাছের সাথে এ কেমন শত্রুতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কলাগাছের সাথে এ কেমন শত্রুতা!

পূর্ব শত্রুতার জেরে পাবনার ঈশ্বরদী উপজেলায় কয়েক বিঘা জমির কলার গাছ কেটে সাবাড় করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে ৩ জন কৃষকের কয়েক লাখ টাকার ক্ষয়–ক্ষতি হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চর কুড়ুলিয়া গ্রামের মাঠে কলা গাছগুলো কাটা দেখতে পান কৃষকরা। এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) রাতের কোনো এক সময়ে এই কলা গাছগুলো কাটা হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন– চর কুড়ুলিয়া গ্রামের মৃত আত্তার মালিথার ছেলে আলাউদ্দিন মালিথার ৩ বিঘা, একই এলাকার মৃত সাবের মালিথার ছেলে সাকাত মালিথার দেড় বিঘা ও সদর উপজেলার হেমায়েতপুরের গাফুরিয়াবাদ এলকার আলাই মুল্লিকের ছেলে সেলিম মুল্লিকের এক বিঘা।

ক্ষতিগ্রস্তরা বলেন– মঙ্গলবার সারারাত বৃষ্টি হওয়ায় বুধবার সকালে তারা ক্ষেত দেখতে জমিতে যান। এ সময় কলা গাছগুলো কাটা দেখতে পান। কলা গাছগুলো ধারালো অস্ত্রের সাহায্যে গোড়া থেকে কাটা হয়েছে। বিভিন্ন জনের কাছ থেকে ধার–দেনা করে কলার আবাদ করেছিলেন। কিন্তু শত্রুতার ধারালো অস্ত্রের কোপে তারা পথে বসে গেল।

ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, ‘কিছু আগে আমাদের সঙ্গে একই এলাকার কিছু মানুষের সাথে ঝামেলা হয়েছিল। আমার এক চাচা ও চাচাতো ভাইকে তারা কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে থানায় মামলাও হয়েছে। সেটি নিয়ে এলাকায় ঝামেলা চলছে। এর মাঝেই আমাদের কলা গাছগুলো কাটা হলো।’

সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।