শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে, এক ম্যাচ হাতে রাখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে , শ্রীলঙ্কার বোলারদের সামনে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। ৫৮ রানে ৮ উইকেট হারায় তারা। বিধ্বস্ত ইনিংসের উপর দাঁড়িয়ে, নবম উইকেটে ১১৯ রানের জুটি গড়েন শেরফেন রাদারফোর্ড ও গুদাকেশ মোটি। তাতে ৩৬ ওভারে ১৮৯ রানে পুঁজি পায় ক্যারিবিয়রা। রাদারফোর্ড ৮০ এবং মোটি অপরাজিত থাকেন ৫০ রান করে। জবাবে ২৫ রানে দুই২ উইকেট হারিয়ে চাপে পরে শ্রীলঙ্কাও। সেখান থেকে চারিথ আসালঙ্কার অপরাজিত হাফসেঞ্চুরিতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক করেন ৬২ রান। এছাড়াও সাদিরা সামরাবিক্রমা ৩৮ ও নিশান মাদুশকা খেলেন ৩৮ রানে ইনিংস।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More