ওজন কমাতে ৩টি স্বাস্থ্যকর ঘরোয়া নাস্তা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঘরে তৈরি পুষ্টিকর নাস্তা শরীরকে প্রয়োজনীয় ফাইবার, প্রোটিন, ভিটামিন ও খনিজ সরবরাহ করে পাশাপাশি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে কম ক্যালোরির স্বাস্থ্যকর নাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘরে তৈরি পুষ্টিকর নাস্তা শরীরকে প্রয়োজনীয় ফাইবার, প্রোটিন, ভিটামিন ও খনিজ সরবরাহ করে পাশাপাশি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

তাই প্রক্রিয়াজাত উচ্চক্যালোরির খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর ঘরোয়া নাস্তা বেছে নেয়া ওজন কমানো ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার একটি সহজ ও কার্যকর উপায়।

হিন্দুস্থান টাইমস এক প্রকাশিত তথ্যের ভিত্তিতে জেনে নেয়া যাক ১০০ ক্যালোরির কম ৩টি স্বাস্থ্যকর ঘরোয়া নাস্তা রেসিপি।

 

. শসা ও গ্রিক ইয়োগার্ট কাপ

শসা ও গ্রিক ইয়োগার্ট দিয়ে তৈরি এই নাস্তাটি সতেজ, প্রোটিনসমৃদ্ধ এবং কম ক্যালরিযুক্ত। শসা শরীরকে আর্দ্র রাখে, আর গ্রিক ইয়োগার্ট প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস।

পরিবেশন : ২ জন

ক্যালোরি : প্রতি পরিবেশনে প্রায় ৭০ কিলোক্যালোরি।

উপকরণ

১টি মাঝারি শসা

হাফ কাপ গ্রিক ইয়োগার্ট

হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া

হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া

স্বাদমতো লবণ

কুচি করা ধনেপাতা

প্রস্তুত প্রণালি

শসা মোটা গোল করে কেটে নিন।

গ্রিক ইয়োগার্টের সঙ্গে জিরার গুঁড়া, গোলমরিচ ও লবণ মিশিয়ে নিন।

প্রতিটি শসার টুকরোর ওপর দইয়ের মিশ্রণ দিন।

ধনেপাতা ছিটিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

 

. মুচমুচে ভাজা ছোলা

ভাজা ছোলা উদ্ভিদভিত্তিক প্রোটিন, ফাইবার ও আয়রনের ভালো উৎস। এটি সহজে সংরক্ষণ করা যায় এবং স্বাস্থ্যকর নাস্তা হিসেবে উপযোগী।

পরিবেশন: ২ জন

ক্যালোরি : প্রতি পরিবেশনে প্রায় ৯৫ কিলোক্যালোরি

উপকরণ

১ কাপ সেদ্ধ ছোলা

১ চা চামচ অলিভ অয়েল

হাফ চা চামচ পাপরিকা

হাফ চা চামচ জিরার গুঁড়া

স্বাদমতো লবণ

প্রস্তুত প্রণালি

সেদ্ধ ছোলা ভালোভাবে শুকিয়ে নিন।

তেল ও মশলা দিয়ে মাখিয়ে নিন।

বেকিং ট্রেতে ছড়িয়ে দিন।

২০০° সেলসিয়াস তাপমাত্রায় ২৫–৩০ মিনিট বেক করুন।

সামান্য ঠান্ডা হলে পরিবেশন করুন।

 

. আপেল ও দারুচিনির স্লাইস

এই সহজ নাস্তায় আপেলের প্রাকৃতিক মিষ্টতার সঙ্গে দারুচিনির সুগন্ধ মিলে দারুণ স্বাদ তৈরি করে।

পরিবেশন : ২ জন

ক্যালোরি : প্রতি পরিবেশনে প্রায় ৮৫ কিলোক্যালোরি।

উপকরণ

১টি মাঝারি আপেল

হাফ চা চামচ দারুচিনির গুঁড়া

১ চা চামচ লেবুর রস

প্রস্তুত প্রণালি

আপেল ধুয়ে পাতলা স্লাইস করে নিন।

দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন।

লেবুর রস ছড়িয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More