বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াই এখন যেন অঘোষিত সেমিফাইনালে রূপ নিয়েছে। সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ইতোমধ্যেই সুপার ফোরে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সমান দুই ম্যাচে একটি করে জয় ও পরাজয়ে সমান অবস্থানে বাংলাদেশ ও পাকিস্তান। তাই আজকের ম্যাচে যে দল জয় পাবে, তারাই খেলবে মেগা ফাইনালে ভারতের বিপক্ষে। টাইগারদের জন্য এটি শেষ সুযোগ—অর্থাৎ জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই। তবে পাকিস্তানের বিপক্ষে লড়াই সবসময়ই ভিন্ন রকম চ্যালেঞ্জ।

বাংলাদেশ শিবিরে এখনো লিটন দাসের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More