এমপি আনার হত্যার ঘটনা তদন্তে ভারত যাবে ডিবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারতে যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বা কালকের মধ্যে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ভারতে যাবে।

শনিবার (২৫ মে) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতীয় পুলিশ বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে। কিছুদিন পর আমিসহ ডিবির কয়েকজন অফিসার তদন্তের কাজে ভারত যাবো।

হত্যাকাণ্ডের মোটিভ কী হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, মোটিভ অনেকগুলো হতে পারে। পূর্ব শত্রুতার জেরে হতে পারে, আর্থিক লেনদেন সংক্রান্ত হতে পারে, রাজনৈতিক বিষয়ও থাকতে পারে। এসব বিষয় জানতে তদন্ত চলছে।

হারুন আরও বলেন, তারা তাকে (আনার) ‘হানিট্র্যাপে’ ফেলে টাকা আনতে চেয়েছিল। এজন্য তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল। কিন্তু জ্ঞান না ফেরায় তাকে হত্যা করে গুম করে হত্যাকারীরা।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More