শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এমআইএসটি’তে জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
এমআইএসটি’তে জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশে গবেষণার সংস্কৃতির উন্নয়ন, তরুণ গবেষকদের উৎসাহিত করা এবং গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করার উদ্দেশ্যে মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ১ অক্টোবর ২০২৪ তারিখে “1st National Research Conclave” শীর্ষক একটি কনফারেন্স আয়োজন করে।

উক্ত কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর সম্মানিত কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।দিনব্যাপী উক্ত কনফারেন্সে এমআইএসটি ছাড়াও বুয়েট, রুয়েট, কুয়েট, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইইউটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিইউপি, এআইইউবি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করে। এই কনফারেন্সটি নতুন গবেষক ও বিজ্ঞানীদের জন্য মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের একটি অনন্য সুযোগ তৈরী করবে। এই কনফারেন্সটি মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং, এরোনটিক্যাল, নেভাল, এনার্জি ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় সমূহে বাস্তব সমস্যা এর সাথে সাম্প্রতিক উদ্ভাবন ও ট্রেন্ড এবং তার সমাধান সমূহ উপস্থাপন ও আলোচনার জন্য কার্যকর প্ল্যাটফর্ম হবে বলে আশা করা যাচ্ছে।

উক্ত কনফারেন্সে ৬৯টি গবেষণার abstracts জমা পড়েছিল যার মধে ৫৫টি মৌখিক ও পোস্টার উপস্থাপনার জন্য নির্বাচিত হয়। বিচক্ষণ বিচারকগণ কর্তৃক মূল্যায়নের পর মোট ২৪টি গবেষণার abstracts উপস্থাপনা এবং ১১ টি পোস্টার উপস্থাপন করা হয়। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ গবেষণা ও পোস্টারের জন্য পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিচারকমন্ডলীর বিবেচনায় সেরা গবেষণাপত্র ও গবেষণামূলক পোস্টারের জন্য উপস্থাপণকারী গবেষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশে প্রথমবারের মতো স্নাতক শিক্ষার্থীরা একটি জাতীয় সম্মেলনে সাংগঠনিক ভ‚মিকায় নিয়োজিত হয়েছে। এই অংশগ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সংগঠন, টিমওয়ার্ক এবং সহযোগিতায় মূল্যবান দক্ষতা অর্জন করেছে বলে আশা করা হচ্ছে। এটি অন্যান্য শিক্ষার্থীদেরও অনুরূপ উদ্যোগ নিতে উৎসাহিত করবে, যা বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক স্তরে একাডেমিক ও গবেষণা খ্যাতি বাড়াতে সহায়তা করবে এবং তাদের র‌্যাংকিং উন্নত করবে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ