এ দেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই: প্রেস সচিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকার থাকতে বাংলাদেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা‘র প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজ‘সহ জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

শফিকুল আলম বলেন, ‘আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা এগিয়ে নিয়ে যাবে দেশকে। জাতি পিছিয়ে নাই। জাতি এগিয়ে যাচ্ছে। আমরা ফেল করলে, আমাদের নর্দমায় ফেলে দেবে।’

‘ফাইয়াজ হত্যাকাণ্ডের বিচার হবে‘ জানিয়ে প্রেস সচিব বলেন, ‘শহীদরাই ভবিষ্যতের পথ দেখাবে। ফাইয়াজকে যারা গুলি করেছে তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখন খুনিরা অহমিকা নিয়ে কথা বলে। আমরা থাকতে খুনিদের এদেশে জায়গা নেই।

‘যতক্ষণ দেশ ঠিক না হবে তরুণরা কাজ চালিয়ে যাবে‘ উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘জুলাই আন্দোলনকে আমি অভ্যুত্থান বলছি না, এটা গণবিপ্লব। এই বিপ্লব তরুণদের। এটা গোল্ডেন জেনারেশন। বাংলাদেশ ভাগ্যবান।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই। শিক্ষার্থীদের গণ–আন্দোলনে যখন মুখ থুবড়ে পড়ছে স্বৈরাচারের নীল নকশা, তখনই হাসিনা সরকারের নির্দেশনায় হত্যাযজ্ঞে মাতে তৎকালীন পুলিশ বাহিনী। বুলেটের সামনে বুক পেতে নিজেকে দেশের জন্য সেদিন উৎসর্গ করেছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More