শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

একযোগে ৬৫ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
একযোগে ৬৫ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিনজন ডিআইজি, ১৪ জন অতিরিক্ত ডিআইজি ও ৪৮ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তর, হাইওয়ে পুলিশ, রেঞ্জ ডিআইজি অফিস, ডিএমপি, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নৌ পুলিশ, পিবিআই, সিআইডি ও এসবিতে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

 

এসএ