শিরোনাম
দীপ্ত নিউজ
রাজনীতি

একতারা প্রতীক পেলেন হিরো আলম

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
একতারা প্রতীক পেলেন হিরো আলম
আশরাফুল হোসেন ওরফে হিরো আলম (ফাইল ছবি)

ঢাকা ১৭ আসনের উপ–নির্বাচনে ‘একতারা প্রতীক’ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)। সোমবার (২৬ জুন) নির্বাচন কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন তাকে এ প্রতীক দেন।

তফসিল অনুযায়ী ঢাকার গুলশান, বানানী ও ক্যান্টনমেন্ট থানার কিছু এলাকা নিয়ে গঠিত এ আসনে উপ–নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ জুন। ২৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রাখা হয়। সোমবার (২৬ জুন) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ–নির্বাচন করতে হয়। সেই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপ–নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

উপনির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আলী পেয়েছেন নৌকা, জাকের পার্টির কাজী রাশিদুল হাসান গোলাপফুল, সাংস্কৃতিক মুক্তিজোটের আকতার হোসেন ছড়ি, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম ডাব, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান সোনালী আঁশ, জাতীয় পার্টির আনিসুর রহমান পেয়েছেন লাঙ্গল প্রতীক।

এসএ/দীপ্ত নিউজ