এক মাসেই টমেটো বিক্রি করে আয় পৌনে ৪ কোটি টাকা!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

টমেটোর মূল্যবৃদ্ধিতে আম জনতার যেখানে মাথায় হাত । সেখানেই এই টমেটো বিক্রি করে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন এক কৃষক।

টমেটো বিক্রি করে ২.৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ৪ কোটি টাকা) আয় করেছেন ভারতের এক কৃষক। এক মাসেই নিজের নাম লিখেছেন কোটিপতির তালিকায়। কোটিপতি এই কৃষকের নাম ঈশ্বর গায়কর।

তবে এখানেই থেমে থাকতে চান না গায়কর। তার কাছে থাকা আরও কয়েক হাজার ক্রেট টমেটো বিক্রি করে আরও ৭০ লাখ রুপি আয় করার লক্ষ্য স্থির করেছেন তিনি।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে ঈশ্বর গায়কর বলেন, ”এবার ১২ একর জমিতে টমেটোর চাষ করেছি। অথচ দাম কম থাকায় মে মাসে প্রচুর পরিমাণ টমেটো নষ্ট করে ফেলতে হয়। কিন্তু এরপরও টমেটো আবাদের পরিমাণ বাড়াই। এরপর হঠাৎ করে টমেটোর দাম বেড়ে যায়। ১১ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে ১৮ হাজার ক্রেট (প্রতি ক্রেটে ২০ কেজি) টমেটো বিক্রি করি। খামারে আরও চার হাজার ক্রেট টমেটো রয়েছে।”

সর্বোচ্চ প্রতি কেজি টমেটোর দাম ১১০ রুপি পেয়েছেন বলে জানান গায়কর। অথচ গত মে মাসে প্রতি কেজি টমেটো মাত্র আড়াই রুপিতে বিক্রি করতে হয়েছে তাকে।

গায়কর আরও জানান, ২০২১ সালেই এই টমেটো চাষ করে প্রায় ১৮–২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছিল। এবারও হচ্ছিল। কিন্তু থেমে থাকেননি। অবশেষে সফল তিনি। নিজের এই সাফল্যের জন্য স্ত্রীর অবদানও স্বীকার করেন ঈশ্বর।

 

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More