শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জেলা প্রশাসনের উদ্যোগে “গ্রীন সিটি”র উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেলা প্রশাসনের উদ্যোগে “গ্রীন সিটি”র উদ্বোধন

শহরের সৌন্দর্য বৃদ্ধি কল্পে নাটোরে বৃক্ষ রোপন কর্মসূচি “গ্রীন সিটি”র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) বেলা ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে সড়ক দ্বীপে গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসন, নাটোর পৌরসভা ও সড়ক জনপথ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের, পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সহ সরকারি কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষ প্রকৃতির রুক্ষতা দূর করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সে কারনে এই কর্মসূচির আওতায় পৌরসভার মধ্যে যে সড়ক দ্বীপ এবং সড়কের পাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেস্থান গুলোতে বৃক্ষ রোপণ করা হবে। এতে করে শহরের পরিবেশ যেমন ছায়াঘেরা ও পরিবেশ বান্ধব হবে তেমনি শহরের রুক্ষতা দূর করে সৌন্দর্য বৃদ্ধি করবে।

এই কর্মসুচির অধিনে মোট দশ হাজার গাছ লাগানো হবে বলে বক্তারা জানান।

 

সাহেদুল আলম/ শায়লা/ দীপ্ত সংবাদ